IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> খেলা >> টি-টোয়েন্টির বর্ষসেরা ব্যাটসম্যান হাফিজ

টি-টোয়েন্টির বর্ষসেরা ব্যাটসম্যান হাফিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ৮ ইনিংসে চার ফিফটিতে সংগ্রহ করেছেন ৪১৫ রান। তার চেয়ে ২ ইনিংস বেশি খেলে চার ফিফটিতে ৪০৪ রান করে দ্বিতীয় পজিশনে ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল।

সমান ইনিংস খেলে ৩৯৭ রান নিয়ে তৃতীয় পজিশনে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রান সংগ্রহে চার নম্বর পজিশনে নিউজিল্যান্ডের তরুণ তারকা ব্যাটসম্যান টিম সিপার্ট। তিনি ১১ ম্যাচে ১০ ইনিংসে সংগ্রহ করেছেন ৩৫২ রান।

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করার মধ্য দিয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই খেলায় ৯৯* ও ৪১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ইয়ন মরগানকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক হাফিজ।

নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রান সংগ্রহে শীর্ষ পাঁচে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। সদ্য শেষ হওয়া এই সিরিজে ১৪০ রান করে ইংলিশ তারকাকে ছাড়িয়ে শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছেন হাফিজ।

টি-টোয়েন্টিতে মাত্র ৭৯ ম্যাচ খেলে ২৫টি ফিফটির সাহায্যে ২ হাজার ৯২৮ রান নিয়ে শীর্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার চেয়ে ২১ ম্যাচ বেশি খেলে ১৫৫ রান কম নিয়ে দ্বিতীয় পজিশনে ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930