IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> খেলা >> আজ মিরপুরে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম ওয়ানডে

আজ মিরপুরে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম ওয়ানডে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ১০ মাস পর বাংলার সবুজ গালিচায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

গত ১১ মার্চের পর থেকে শুধু অপেক্ষা ছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে সেই অপেক্ষার প্রহরে ইতি টানতে যাচ্ছে টিম বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজস্ব একটি ব্র্যান্ড তৈরির লক্ষ্যে মাঠে নামবেন তাঁরা।

টাইগার অধিনায়ক আরও জানান, প্রতিটি ম্যাচই গুরুত্বের, ‘নরমালি তো সবসময় জেতার চাপ অবশ্যই থাকে। এখন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭-২৮টা ওয়ানডে খেলব। আমাদের জন্য পয়েন্ট সিস্টেমের জন্য প্রত্যেকটা ম্যাচ জেতাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চাইব যাতে আমাদের বাছাইপর্ব খেলতে না লাগে। যেনো শীর্ষ আটে থাকতে পারি। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

তামিম আরও বলেন, ‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমি মনে করি ম্যাচের শুরুটা ভালোভাবে করা সবচেয়ে বেশি জরুরি।’

তাই ওয়ানডে দলের ব্যাটিং লাইনআপে কিছুটা পরিবর্তন করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। লোয়ার অর্ডারে সৌম্য সরকারকে নামানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন তামিমও এবং সাকিব আল হাসানকে তাঁর তিন নম্বর পছন্দের জায়গা থেকে চার নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে।

সাকিবের নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বার্তা সাকিবের কাছে খুব স্বাভাবিক। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে বলেছে এটি গ্রহণ করতে তার কোনো সমস্যা নেই। সাকিব এটা বুঝতে পেরেছে। আমরা সবাই জানি চার নম্বরে সাকিব কতটা ভালো ছিল, এই জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য তার রেকর্ডই যথেষ্ট। আমরা এটি সম্পর্কে ভালোভাবে অবহিত।’

সকাল ১১টায় তামিম টস করতে মিরপুরের সবুজ গালিচায় পা রাখবেন। তার সঙ্গী হবে জেসন মোহাম্মদ। করোনা আতঙ্কে বঙ্গদ্বীপে সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ অনেক সিনিয়র ক্রিকেটার। অনভিজ্ঞ দলের অধিনায়ক জেসন যিনি দলে ফিরেছেন দুই বছর পর।

এই ম্যাচের পর ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি হবে। ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031