ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলাধীন বেলপুকুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া এলাকায় চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রমাণিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জিয়া মঞ্চের আহ্বায়ক লিটন হোসেন।
২ মে বাঁশপুকুরিয়া ইউনিয়ন বিএনপির অফিসে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
জিয়া মঞ্চের আহ্বায়ক লিটন হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বেলপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গরিব এবং খেটে খাওয়া মানুষদের সরকারের পক্ষ থেকে খাদ্য বন্ধব কর্মসূচির আওতায় যে চাউল বিতরণ করা হয়। সেই চাউল ওজনে কম দেয় এবং চাউল নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন এমন অভিযোগের ভিত্তিতে আমরা খাদ্য বান্ধব ডিলার ওয়াহেদ আলী সঙ্গে কথা বলতে গেলে তিনি উল্টো আমাদের বিভিন্নভাবে হুমকি দেয় এবং বলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করে আমাদের সবাইকে জেল হাজতে পাঠাবো।
সেই মোতাবেক গত (২৮-এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেলপুকুর থানায় একটি মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন খাদ্য বান্ধব এর ডিলার ওয়াহেদ আলী। সে মিথ্যা মামলায় আসামি করা হয়,১. লিটন ২.মোস্তাকিন এবং ৩.আশরাফুলকে এমন ভিত্তিহীন মামলার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভোগী তিনজন।
এছাড়াও খাদ্য বান্ধব এর ডিলার ওয়াহেদ আলীর বিষয়ে সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ও জানান।
মোঃ আশরাফুল ইসলাম জানান,১৫ টাকা কেজি চালের কার্ড আমার ছিল এক বস্তা চাল নিয়ে মেপে দেখি বস্তা প্রতি ২ কেজি করে চাল কম,এই বিষয়ে তিনি চাউল কম দেয়ার কারণে চালের ডিলারের বিরুদ্ধে সুস্থ তদন্ত চান ওই ধরনের কাজ করার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ ও জানান।



