IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> খেলা >> নরদাশে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাজশাহী কিশোর একাডেমি

নরদাশে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাজশাহী কিশোর একাডেমি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকেল তিন টায় নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমি ফাইনালে অংশ নিয়েছেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমি।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোল হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে ৬-৫ গোলের ব্যবধানে জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।

রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমির মধ্যেকার সেমি ফাইনাল খেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর.কে মোসলেম উদ্দীন, দ্বীপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য, চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিমুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, নরদাশ ফুটবল টুর্ণামেন্টের আহŸায়ক ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাধারণ সম্পাদক গোলাম মুস্তাফিজুর রহমান মকুল, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী বকুল, শাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম। প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন আলী আকবর, সহকারী রেফারী ছিলেন রহিদুল ইসলাম এবং রাবিক। ধারাভাষ্য ছিলেন, আব্দুস সালাম এবং শাহরিয়ার হোসেন তন্ময়।

নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে চলতি মাসের ৩০ তারিখে মুজিব বর্ষ উপলক্ষে নরদাশ ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় বাগমারা উপজেলা ফুটবল দল এবং রাজশাহী কিশোর ফুটবল একাডেমি মুখোমুখী হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ