IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> খেলা >> দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জিতলে সিরিজ নিশ্চিত। হারলে ড্র করার সুযোগ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এমন সহজ সমীকরণ সামনে রেখে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

সাধারণত কোনো দল জয় পেলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশ ভাঙতে চায় না। সেই হিসেবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৩ রানের সহজ টার্গেট তাড়া করে ৬ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে।

তবে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ার কারণে ক্যারিবীয় দলে দ্বিতীয় ওয়ানডেতে আজ পরিবর্তন আসলেও আসতে পারে। তারা নিশ্চয়ই চাইবে মাঠে এমন দল নামাতে যাতে সিরিজে ফেরা যায়।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, লিটন কুমার দাস, তিনে তরুণ নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ।

তারপরই ব্যাটিংয়ে নামার কথা ছিল সৌম্য সরকারের। যদিও তিনি অতীতে ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন। সৌম্যর পরে ব্যাটিংয়ে নামার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। নয়ে অভিষিক্ত হাসান মাহমুদ, দশে রুবেল আর সবার শেষে ব্যাটিংয়ে নামার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

কিন্তু টার্গেট ছোট হওয়ায় মুশফিক-মাহমুদউল্লাহর পর প্রথম ওয়ানডেতে আর কোনো ব্যাটসম্যানকে মাঠে নামতে হয়নি। তার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news