IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> খেলা >> টপ নিউজ >> আফ্রিদিকে ব্যাট দিয়ে মেরেছিলেন শোয়েব

আফ্রিদিকে ব্যাট দিয়ে মেরেছিলেন শোয়েব

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলার শোয়েব আখতার একবার তার সে সময়ের জ্যেষ্ঠ সতীর্থ অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ব্যাট দিয়ে বাড়ি মেরেছিলেন। কোনোভাবে সরে গিয়ে ব্যাটের আঘাত থেকে বাঁচেন আফ্রিদি।

ঘটনাটি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের। ড্রেসিংরুমে ঘটে যাওয়া সেই ঘটনার কথা অনেকে হয়ত জানেন না। তবে সে সময় এ নিয়ে পাক ক্রিকেটে তুমুল বির্তক ছড়ায়। কারণ সেই ঘটনায় শাস্তি হিসেবে পরের ম্যাচগুলো না খেলিয়ে শোয়েবকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। পাক সমর্থকসহ বিশ্বক্রিকেটে বিস্ময় সৃষ্টি করে ঘটনাটি।

সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম সামা ডট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক সেই ঘটনার স্মৃতিচারণ করেন।

কী কারণে শোয়েব আখতার অমন বাজে ব্যবহার করেছিলেন সে কথাও বলেন।

প্রসঙ্গটির শুরুটা অবশ্য সামা টিভির সঞ্চালকের।

তিনি আফ্রিদিকের প্রশ্ন করেন, শোয়েব আখতারকে কেমন মানুষ মনে হয় আপনার?

জবাবে সাবেক অলরাউন্ডার একবাক্যেই বলেন, শোয়েব আখতার খুব ভালো মনের মানুষ। কিন্তু……

একটা ‘কিন্তু’ যোগ করে দেওয়াতে রহস্য ও আকর্ষণ দুটোই বাড়িয়ে দেন আফ্রিদি।

মূলত ‘কিন্তু’ শব্দ দিয়ে ২০০৭ সালের সেই বিতর্কিত ঘটনার কথাটাই সামনে নিয়ে এলেন বুমবুম আফ্রিদি।

তিনি বলেন, ‘অনেক ঘটনা আসলে একদিক থেকে যেতে যেতে হঠাৎ ঘটে যায়। আমরা একটা বিষয় নিয়ে মজা করছিলাম। আসিফ (পেসার) সেখানে আমার পক্ষ নেয়। শোয়েব তখন রেগে যায় আর এটা-ওটা হতে হতে অমন একটা ঘটনা ঘটে গেছে।’

এমন ঘটনার পরও শোয়েবকে অবশ্য বদমেজাজি বলতে রাজি নন আফ্রিদি।

সতীর্থ শোয়েবকে ভালো মানুষ হিসেবেই জানেন সাবেক পাক অধিনায়ক। বললেন, ‘আমার কথা হচ্ছে শোয়েবের সুন্দর একটা হৃদয় আছে।’

আসলে কী ঘটেছিল সেদিন? শোয়েব আখতার তার আত্মজীবনী ‘কন্ট্রোভার্সিয়ালি ইওর্স’-এ খুব ভালোভাবেই বর্ণনা করেছেন।

তিনি জানিয়েছেন, ঝগড়াটা আফ্রিদির সঙ্গে নয়, হয়েছিল আরেক সাবেক পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে।

কিন্তু ঝগড়াটা অমন বাজে পর্যায়ে যাওয়ার জন্য সেখানে শহীদ আফ্রিদিকেই দায়ী করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

তিনি লিখেছেন, ‘আফ্রিদি পরিস্থিতিটাকে আরও চরমে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে আমি তাদের দুজনকেই ব্যাট দিয়ে বাড়ি দিই। আফ্রিদি কোনোভাবে সরে যেতে পেরেছে। কিন্তু আসিফ পারেনি। ব্যাটটি গিয়ে আসিফের ঊরুতে আঘাত করে। সে মাটিতে পড়ে যায়। ’

শোয়েব আরো লিখেছেন, ‘আমি আসলে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। এমন আচরণ আমি কখনোই এর আগে করিনি। বিশেষ করে ড্রেসিংরুমে তো নয়ই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031