IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে
Home >> প্রবাস >> লিড নিউজ >> নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি

নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ভ

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন। মঙ্গলবার বিশ্বমঞ্চে দেওয়া ভাষণে তেহরানের সামনে কেবল দুটি পথ খোলা থাকার কথা উল্লেখ করে তিনি এই কড়া বার্তা দেন।

ভাষণে ট্রাম্প বলেন, তাঁকে এখন একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরান কি এমন কোনো চুক্তিতে আসবে যার মাধ্যমে দেশটি পুনর্গঠিত হয়ে অতীতের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত হতে পারবে, নাকি নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখোমুখি হবে? তিনি কঠোর ভাষায় বলেন, “আমি কি ইসলামি প্রজাতন্ত্রটিকে দ্রুত নিশ্চিহ্ন করে দেব, যাতে তারা আর কখনও হত্যা ও ধ্বংসলীলা চালাতে না পারে? নাকি তাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা ও মহত্ত্বের কোনো আশা ছাড়াই নরকে ঠেলে দেব?”

তবে কঠোর হুমকির পাশাপাশি চুক্তির বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই একটি চুক্তি হবে বলে তিনি বিশ্বাস করেন। কারণ চুক্তি না করার কোনো যৌক্তিক কারণ তেহরানের কাছে নেই। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে তিনি কেমন ফল করেন, মূলত সেটি দেখার জন্যই ইরান অপেক্ষা করছে।

ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং দেশটিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে অন্যান্য দেশগুলোকেও যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি ভেনিজুয়েলা ইস্যুতেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপই প্রমাণ করে যে পশ্চিম গোলার্ধের কোথাও আমেরিকার বিরুদ্ধে কোনো হুমকিকে আর শিকড় গাড়তে দেওয়া হবে না।

এদিকে, জাতিসংঘ অধিবেশনে যখন ট্রাম্প এই ভাষণ দিচ্ছিলেন, তখন সদর দপ্তরের বাইরে শত শত ইরান সরকারবিরোধী বিক্ষোভকারী সমাবেশ করছিলেন। স্বৈরাচারের পতন এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31