IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> উত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়ন

উত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়ন

ধূমকেতু প্রতিবেদক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১৩ হাজার কোটি টাকার দুটি পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়ন নিয়ে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী পিটিআই অডিটোরিয়ামে ব্যাংকার, কৃষক, এসএমই উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত সভায় লিড ব্যাংক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করে রূপালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ, নাজিম উদ্দিন ও ড. ইসমাইল হোসেন।

সভায় জানানো হয়, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার একটি স্কিম ঘোষণা করেছে। এসব তহবিলের মাধ্যমে কৃষি, কৃষিভিত্তিক ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রথম অধিবেশনে দুটি পুনঃঅর্থায়ন তহবিলের উদ্দেশ্য, অর্থায়নের সুযোগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উত্তরবঙ্গের কৃষি খাতের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প ও ব্যবসার প্রসার এবং উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল কৃষি ও এসএমই উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অর্থায়ন পাওয়ার বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।

সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি ও শাখা ব্যবস্থাপক ছাড়াও কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, রাজশাহীর মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031