IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আবু বাক্কার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। সরকারি নির্ধারিত ওই ভাড়া অনুযায়ী বর্তমানে আলু সংরক্ষণ ও ডেলিভারি দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার দৌলতপুর এলাকার রহমান সিডস স্টোরেজ প্রাইভেট লিমিটেডে প্রতি কেজি ৬ টাকা দরে বস্তা হিসেবে ওজন করে আলু ডেলিভারি দেওয়া হচ্ছিল। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন বহিরাগত স্টোরেজে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা স্টোরেজের ম্যানেজার আব্দুল হালিম সরকারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ডেলিভারি অর্ডার কর্মকর্তা আজিজুর রহমানকে সরকারি নির্ধারিত ৬ টাকা কেজির পরিবর্তে ৫ টাকা দরে ডিও কাটতে চাপ দেওয়া হয়। এতে তিনি রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা হিসাবরক্ষক রায়হান রানাকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্রমিক সালাউদ্দিনকেও মারধর করা হয়। এ ছাড়া সহকারী ম্যানেজার আজিজুর রহমানসহ স্টোরেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হামলাকারীরা স্টোরেজের অফিস কক্ষের চেয়ার-টেবিল, কম্পিউটার, ক্যাশ কাউন্টারের কাচ ও ম্যানেজারের টেবিল ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্টোরেজ কর্তৃপক্ষ। পরে তারা স্টোরেজের ভেতরে ঢুকে আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা স্টাফদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়।

রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বাক্কার বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল সরকার নির্ধারিত ভাড়াও দিতে চাইছে না। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় রয়েছে।’

তিনি বলেন, রহমান সিডস স্টোরেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি রাজশাহীর সব কোল্ড স্টোরেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীতে প্রায় ৪০টি কোল্ড স্টোরেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী সম্পৃক্ত। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আলু সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজ শিল্পও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি বেড়েছে। এসব বিষয় বিবেচনায় কৃষি বিপণন অধিদপ্তর আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে। তবে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৭ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছিল। পরে সরকারি নির্ধারিত ভাড়া মেনে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি।

এ ঘটনায় সরকারকে যথাযথ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, জিয়াউর আহমেদসহ বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিকরা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031