IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> খেলা >> ‘শিগগিরই কেকেআরের অধিনায়ক বদল করা উচিত’

‘শিগগিরই কেকেআরের অধিনায়ক বদল করা উচিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা তিন ম্যাচে ব্যর্থতার পর কথা বলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির ব্যাট।

প্রথম তিন ম্যাচ মিলে সব মিলিয়ে মাত্র ১৮ রান করলেও শুক্রবার রাতে খেললেন ৫৩ বলে ৭২ রানের ইনিংস।

তবে শনিবার রাতে দলের জয়ে কোনো অবদানই রাখতে পারলেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

দিল্লি ক্যাপিট্যালসের দেয়া ২২৯ রানের টার্গেট পূরণের লক্ষ্যে কার্তিক করেছেন মাত্র ৮ বলে ৬ রান।

আসরের প্রথম ম্যাচে ২৩ বলে ৩০ ছাড়া বলার মতো কোনো ইনিংস নেই তার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কার্তিকের রান যথাক্রমে ৩ বলে ০ ও ৩ বলে ১ রান।

সব মিলিয়ে চার ম্যাচে ৩৭ বল খেলে দীনেশ কার্তিকের সংগ্রহ মাত্র ৩৭ রান।

কলকাতার পরাজয় ও অধিনায়কের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা।

ইতিমধ্যে কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।

শুধু তাই নয়, দীনেশ কার্তিককে সরিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানকে দায়িত্ব দিতে বলেছেন কেউ কেউ।

এমন দাবি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা পেসার শ্রীশান্তের।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই মনে করি, এউইন মরগানের উচিত কলকাতার নেতৃত্ব দেয়া। বিশ্বকাপজয়ী অধিনায়কের অবশ্যই আইপিএলে অধিনায়ক থাকা উচিত। আশা করি কলকাতা বিষয়টি ভাববে এবং শিগগিরই অধিনায়ক বদল করবে। এমন একজনকে দেবে যে কিনা রোহিত, কোহলিদের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031