IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ

বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর জিয়াউর রহমানই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেই গনতন্ত্রকে হরণ করেছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গনতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। মানুষের অকল্যাণ বয়ে আনুক আমরা এমন কোন কাজ করবো না।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর নেজাম উদ্দিন আহমেদ তালুকদার। তিনি বলেন, পেশাজীবীদের সংগঠন হলো জিয়া পরিষদ। তাই প্রত্যেক নেতা কর্মীদের জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে চলতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, আশরাফ আলী মলিন, নুরুজ্জামান খান মানিক,কামাল হোসেন,তৌফিকুল ইসলাম তৌফি, আবদুল লতিফ, জিয়া পরিষদের কামরুজ্জামান সেন্টু, প্রভাষক তাহমিদুল হক, অধ্যক্ষ জহুরুল ইসলাম, বিলকিস নাহার বানু, কৃষক দলের নেতা সেলিম আরিফ, জেলা ছাত্রদলের নেতা এস এম সালাউদ্দিন শামীম সরকার প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ,বাঘা উপজেলা শাখার সভাপতি বাবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, জিয়া পরিষদের শফিকুল ইসলাম সানা ও এনামুল হক। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31