IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণরাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী-২০২৬’ উদযাপনের লক্ষ্যে মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) চত্বরে এ মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহীর অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহাম্মদ ওয়াসি পারভেজ।

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।

অনুষ্ঠানে বক্তারা আইএইচটির গৌরবময় ৫০ বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা খাতের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সুবর্ণজয়ন্তী উদযাপনকে সফল করতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031