IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসন
Home >> খেলা >> ওয়াটসন-ডু প্লেসিস দাপটে পাঞ্জাবের লজ্জার হার

ওয়াটসন-ডু প্লেসিস দাপটে পাঞ্জাবের লজ্জার হার

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন ম্যাচে হেরে প্রবল চাপে ছিল চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে তাই সতীর্থদের কড়া বার্তা পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাতেই যেন কাজ হলো। শেন ওয়াটসন ও ডু প্লেসিসের ব্যাটিং দাপটে ১০ উইকেটের লজ্জার হার দেখলো রাহুলের পাঞ্জাব।

২০১৪ সালে টানা তিন ম্যাচ হেরে গিয়ে তারপর জিতেছিল চেন্নাই। এবারের টুর্নামেন্টেও টানা তিনটি ম্যাচ হেরে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ধোনি বাহিনী। হয়েছেও তাই। রোববার রাতের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভারে করলো চার উইকেটে ১৭৮ রান।

লোকেশ রাহুলরা অবশ্য দুশোর বেশি রান করতেই পারত এদিন। কারণ একসময়ে পাঞ্জাব অধিনায়ক ও নিকোলাস পুরান ঝড় তুলতে শুরু করেন। শার্দুল ঠাকুর পর পর দু’বলে এই দুজনকে ফিরিয়ে দেওয়ায় দুশোয় পৌঁছতে পারেনি দলটি। দুবাইয়ের মাঠ শারজার মতো ছোট নয়। তাই চেন্নাইকে বেশ কঠিন চ্যালেঞ্জই পাঞ্জাব ছুড়ে দিয়েছিল- তা বলাই যায়।

তবে জবাব দিতে নেমে আজ একেবারেই চ্যাম্পিয়নদের মতোই খেলেছে তিন বারের চ্যাম্পিয়নরা। আগের ম্যাচগুলোয় শেন ওয়াটসন ফর্মে ছিলেন না। আউট হয়ে যাচ্ছিলেন দ্রুত। এ দিন শুরু থেকেই ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে পুরনো ছন্দে ব্যাট করতে থাকেন দুজন। দুই ওপেনারই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।

দারুণ ও দুরন্ত সব স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে দুজনে পাঞ্জাবের দেয়া লক্ষ্যকে টপকে গেছেন ১৭.৪ ওভারেই। ওয়াটসন ও ডু প্লেসিস সমান ৫৩টি করে বল মোকাবেলা করে রান করেছেন যথাক্রমে ৮৩ ও ৮৭। ম্যাচ সেরা ওয়াটসন ২টি ছক্কা বেশি মারলেও চার মেরেছেন দুজনে সমান ১১টি করেই। যাতে ১০ উইকেটের বড় জয় নিয়ে পরাজয়ের বৃত্ত ভাঙলো অল ইয়েলোজ।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। পাঞ্জাবের দুই ওপেনার অধিনায়ক নিজে ও মায়াঙ্ক অগারওয়াল মিলে পাওয়ারপ্লেতে তোলেন ৪৬ রান। পীযূষ চাওলার বলে মায়াঙ্ক ২৬ রানে আউট হলে মানদীপকে নিয়ে ৩৩ রানের পার্টনারশিপ গড়েন রাহুল। রবীন্দ্র জাদেজার বলে অম্বাতি রায়ডুর হাতে ক্যাচ দিয়ে আউট হন মানদীপ (২৭)। আর লোকেশ রাহুল ৫২ বলে ৬৩ রান করেন। শার্দুল ঠাকুরের বলে তাঁর ক্যাচ ধরেন ধোনি। তার আগের বলেই নিকোলাস পুরানকে (১৭ বলে ৩৩) ফেরান শার্দুল। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল (১১) ও সরফরাজ খান (১৪) মারমুখী ব্যাটিং করেন।

শেষ দুই ম্যাচেও হারতে হয়েছে পাঞ্জাবকে। আর আজকের হারে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে এখন একেবারেই তলানিতে তারা। অন্যদিকে, সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে ধোনির চেন্নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031