IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> কাঁকনহাটে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কাঁকনহাটে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট ফ্রেন্ডশীপ গ্রæপের আয়োজনে গতকাল শনিবার সকালে দুইদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। কাঁকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টেরে উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, ফুটবল গ্রাম বাঙলার খেলা হলেও কালের বিবর্তনে আজ অনেকটাই কোন ঠাসা হয়ে পড়েছে।

বিশ্বের দরবারে বাংলাদেশের ফুটবলাররা তেমন কোন কিছুই করতে পারেনি। ফলে ক্রিকেট সে জায়গা স্থান করে নিয়েছে। এখন অভিভাবকগণ সন্তানদের ফুটবল খেলতে না দিয়ে ক্রিকেট খেলতে পাঠান। এই মৃত প্রায় ফুটবলকে পুণরায় দেশের জনপ্রিয় খেলা হিসেবে পুণরুদ্ধার করতে তিনি প্রতিবছর কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের আয়োজন করেন। এই টুর্ণামেন্টের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা তিনিই করেন বলে জানান।

মেয়র আরো বলেন, কাঁকনহাটে তিনি বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেন। এর কারন হিসেবে তিনি বলেন, যুবসমাজ খেলাধুলার মধ্যে থাকলে মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকবে। এছাড়াও সমাজে তারা কোন প্রকার অনৈতিক কাজ করবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রতিটি দলকে ভালভাবে নিয়ম মেনে খেলার জন্য পরামর্শ দেন। সেইসাথে আয়োজক গ্রæপের সদস্যদের সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন মেয়র। বক্তব্য শেষে তিনি এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফ্রেন্ডশীপ গ্রæপের সভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঁকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন দেওয়ান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, কাঁকনহাট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম, আম্বিয়া বেগম, ওয়াহিদা সুলতানা লাবনী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন।

এছাড়াও ফ্রেন্ডশীপ গ্রæপের সাধারণ সম্পাদক মাসজার হোসেনসহ অত্র গ্রæপের সকল সদস্য উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কাঁকনহাটের বাবর কনফেকশনারী ও সুন্দপুর শাপলা স্পোটিং ক্লাব অংশগ্রহন করে। মোট ১৬টি দল এই খেলায় প্রতিযোগিতা করছে। আগামীকাল চুড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে এর পর্দা নামবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news