IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধনগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনিব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস.এম আব্দুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়টি স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপনের উদ্যো গ্রহণ করেছে।

এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, স্টারলিংক হলো একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে অনলাইন ক্লাস, গবেষণা কার্যক্রম বিভিন্ন ডিজিটাল কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

স্টারলিংক সংযোগের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ গতিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এটি প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি একটি শক্তিশালী বিকল্প সংযোগ হিসেবে কাজ করবে।

এই উদ্যোগকে ইউনিভার্সিটির শিক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন মাইলফলক হিসেবে ভুমিকা রাখবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ