IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> কাঁকনহাটে ফ্রেন্ডশীপ গ্রুপের দুইদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্ট

কাঁকনহাটে ফ্রেন্ডশীপ গ্রুপের দুইদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্ট

ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট ফ্রেন্ডশীপ গ্রুপের আয়োজনে দুইদিনব্যাপি ফুটবল টুর্ণামেন্ট রোববার বিকেলে চূড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিকেলে কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে মারিয়া থাই এ্যালুমিনিয়াম রাজশাহী ও কামরুল একাদশ ধাতমার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে মারিয়া থাই এ্যালুমিনিয়াম রাজশাহীকে কামরুল একাদশ ধাতমা ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহ্জ্বা ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এসময়ে প্রধান অতিথি আয়োজক কমিটি নিমানুবর্তিতা এবং মাঠে উপস্থিত জনগণ দেখে অভিভূত হয়ে বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে কাঁকনহাট পৌরসভা থেকে গতবারের ন্যায় বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ নৌকার হাল ধরবেন। ইতোমধ্যে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মেয়র মজিদকে পূণরায় বিজয়ী করার আহবান জানান তিনি। সেইসাথে বিজয়ের পরে এই পৌরসভাকে গোদাগাড়ী থেকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। বর্তমান মেয়র পুণরায় নির্বাচিত হলে কাঁকনহাট পৌরবাসী যা চাইবে তাই তিনি দেবেন বলে ঘোষনা দেন। বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে ডায়াং ৮০ সিসি একটি মোটর সাইকেলের চাবী এবং রানার আপ দলের হাতে ওয়ালটন একটি ফ্রিজ প্রদান করেন।

ফাইনাল খেলা উদ্বোধন করেন কাঁকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। পরে তাঁর সভাপতিত্বেই পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, কাঁকনহাট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন ও কাঁকনহাট পুরিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ।

এছাড়াও ফ্রেন্ডশীপ গ্রুপের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মাসজার হোসেনসহ অত্র গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন। খেলায় মোট ১৬টি দল দল অংশ গ্রহন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের গোল রক্ষক ইব্রাহিম এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন একই দলের রাজু। ধারাভ্যাষ্যে ছিলেন জিয়াউর রহমান রিপন ও সাইজুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news