ধূমকেতু নিউজ ডেস্ক : বাসচাপায় নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে তারা অবস্থান নেন।
এদিকে অবরোধের কারণে খিলক্ষেত থেকে বিমানবন্দর ও উত্তরাগামী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে মহাখালী, বাড্ডা ও গুলশান এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের।
নর্দান ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা নাদিয়ার মৃত্যুতে ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news