IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

ধূমকেতু নিউজ ডেস্ক : জনবহুল ঢাকায় ঈদের ছুটি মানে এক ভিন্ন চিত্র। প্রায় ফাঁকা হয়ে পড়ে রাজধানীর প্রতিটি সড়ক। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছেড়ে না যাওয়া বাসিন্দারা ভিড় করেন শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে।

ফাঁকা রাজধানীর আনন্দভ্রমণের অন্যতম জায়গা হাতিরঝিল আর চিড়িয়াখানা। এছাড়া ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড (শিশু মেলা), রমনা পার্ক, রবীন্দ্র সারোবর দর্শনার্থীদের কাছে জনপ্রিয়।

ঈদের দিন সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। শিশুদের বিচিত্র সব প্রাণির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় করেন অভিভাবকরা। বাঘ, ভালুক, সিংহ আর জিরাফেই আগ্রহ বেশি শিশুদের। প্রাণি জগতের অজানাকে জানার আগ্রহ থেকে এসেছেন সব বয়সীরা।

কয়েকজন দর্শনার্থী জানান, তাদের অনুভূতিটা ভিন্ন। সন্তানদের বন্যপ্রাণী দেখাতে পেরে তারা খুব খুশি। ভেতরে প্রবেশের পর তারা বিভিন্ন পশু দেখছেন। বড়রা তাদের শিশু সন্তানদের বিভিন্ন পশুপাখির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, শুক্র ও শনিবার বন্ধের দিন ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থী প্রবেশ করে থাকে। আজ ঈদের দিন সেই হিসাবে ৮০ থেকে ৯০ হাজার দর্শনার্থী প্রবেশ করবে বলে ধারণা করছি। ডিজিসহ আমরা সবাই ডিউটিরত অবস্থায় আছি। বিশেষ কারণ ছাড়া কাউকে ছুটি দেয়া হয়নি। কাল ও পরশু দর্শনার্থীর চাপ আরও বেশি হবে।

মোহাম্মদ নজরুল ইসলাম নামের একজন দর্শনার্থী বলেন, পরিবার নিয়ে তিনি ঘুরতে চিড়িয়াখানায় এসেছেন। তিনি বলেন, খুব ছোটবেলায় একবার এসেছিলাম। আর এখন পরিবার নিয়ে আসছি। ঘুরে দেখে খুব ভালো লাগছে। তবে চিড়িয়াখানার এরিয়া অনেক বড় হওয়ায় সবটুকু ঘুরে দেখা সম্ভব হচ্ছে না। কারণ বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাই যতটুকু সম্ভব ঘুরে দেখলাম। আগের থেকে পরিবেশ অনেক ভালো।

এদিকে রাজধানীতে প্রিয়জনদের সঙ্গে মনোরম পরিবেশে সময় কাটানোর উৎকৃষ্ট জায়গা হাতিরঝিল। ঝিলের মনোরম দৃশ্য ও দৃষ্টিনন্দন সেতুগুলোতে অনেকেই ঈদের দিন বিকেলে সময় কাটাতে এসছেন। এছাড়া অনেককে ওয়াটার ট্যাক্সিসহ নানা স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে।

এছাড়াও ধানমন্ডির সংসদ ভবন ও রবীন্দ্র সরোবরেও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। একই সঙ্গে টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যানসহ খোলামেলা সব জায়গায় ঘুরে বেড়িয়ে ঈদ উদযাপন করছেন রাজধানীবাসী।

এদিকে, শাহবাগের মূল শিশুপার্কটি না থাকায় শ্যামলীর শিশু মেলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ