IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> জাতীয় >> লিড নিউজ >> হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন ১০ মে পর্যন্ত বাড়লো

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন ১০ মে পর্যন্ত বাড়লো

ধূমকেতু নিউজ ডেস্ক : হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসা আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। রোববার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। আগামী ২১ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031