IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক’

‘বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক’

ধূমকেতু নিউজ ডেস্ক : ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি মারাত্মক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডেঙ্গু (এডিস) মশা নিধন ও সচেতন তৈরি কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অনেক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। অনেক দেশে আমাদের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি। মৃত্যুর হারও সেখানে বেশি। আমাদের সরকার সেটি নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার, কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয়নি। আজকে কৃষক সেটি শুরু করতে যাচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বলুন, কৃষকের পাশে দাঁড়ানো বলুন, করোনার সময় মাঝেমধ্যে ফটোসেশন ছাড়া তাদের আর কোথাও দেখা যায় না। এখন আছেন তারেক জিয়া, জোবাইদা রহমানের কেন শাস্তি হলো সেটি নিয়ে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না। বিএনপি রাজনীতি করে খালেদা জিয়া, তারেক জিয়া আর তাদের পরিবারের জন্য।

বিএনপি আগুন জ্বালায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। অনেক ক্ষেত্রে ডেঙ্গু মশার চেয়েও বিএনপি অনেক মারাত্মক।

তিনি বলেন, সব বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে, তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের দলীয় ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এমন এক দল, যারা কাউকে মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না। সিটি করপোরেশনের কাউন্সিলর ইলেকশন করতে দিচ্ছে না, নির্বাচন করলে বহিষ্কার করছে। মানুষ এই দল কেন করবে? যে দল করলে কোনো নির্বাচন করা যায় না? এই হচ্ছে বিএনপি।

তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান ও খালেদা জিয়া বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায়। বিএনপিকে তারা সংসদে চায় না, বিএনপিকে তারা ইউনিয়ন পরিষদে চায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031