IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশ
Home >> জাতীয় >> লিড নিউজ >> তিন উন্নয়ন প্রকল্প বাংলাদেশ-ভারত উভয় দেশের কল্যাণ বয়ে আনবে প্রধানমন্ত্রী

তিন উন্নয়ন প্রকল্প বাংলাদেশ-ভারত উভয় দেশের কল্যাণ বয়ে আনবে প্রধানমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যৌথভাবে উদ্বোধন করা ভারতের তিনটি উন্নয়ন প্রকল্প উপ-অঞ্চলের জনগণের পাশাপাশি বাংলাদেশ ও ভারত উভয়ের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমি গত ১ নভেম্বর যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্প চালু করেছি। আমি আশা করি এই প্রকল্পগুলো উভয় দেশ এবং উপ-অঞ্চলের জনগণের উপকার করবে।’

এই তিনটি প্রকল্প হলো ১২.২৪ কিলোমিটার আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট -২।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।

২০২৪ থেকে পাঁচ বছরের মেয়াদে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের প্রার্থীতাকে সমর্থন করার জন্যও প্রধানমন্ত্রী ভারত সরকার এবং নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

গত ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ নেপালের একমাত্র প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশেই সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে। উভয় দেশেরই একে অপরের সংবেদনশীলতা সম্পর্কে সচেতন হওয়া উচিত।’

বৈঠকে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার অবস্থা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031