IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> জাতীয় >> শ্রমিকলীগ নেতার হোটেলে চলতো ক্যাসিনো-দেহ ব্যবসা

শ্রমিকলীগ নেতার হোটেলে চলতো ক্যাসিনো-দেহ ব্যবসা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জমাদি, মদ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত অন্তত ৩১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৯ মার্চ) রাত ১০টা থেকে শেষরাত পর্যন্ত এ অভিযান চলে। র‍্যাব জানিয়েছে, হোটেলটির আটতলায় ছিল ক্যাসিনো। এখানেই নারীদের দিয়ে দেহ ব্যবসা চালানো হতো।

সোমবার (২৯ মার্চ) র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে রিভার ওয়েব নামের একটি আবাসিক হোটেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, সেখানে কয়েকজন নারী রয়েছেন, যারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত। তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন মোটা অঙ্কের বিনিময়ে চলতো এসব দেহ ব্যবসা।’

মেজর কামরুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে র‍্যাবের অভিযানে বড় বড় ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় মাজেদ তার আবাসিক হোটেলের আড়ালে চালাত অবৈধ ক্যাসিনো ব্যবসা। আটতলা হোটেলটির দ্বিতীয় তলায় রয়েছে রেস্টুরেন্ট। অনেকে রেস্টুরেন্টে খেতে গেলে হোটেলবয়রা ক্যাসিনো খেলার জন্য অনুরোধ করেন। এরপর অনেকেই লোভের বশে ক্যাসিনো খেলা শুরু করে একপর্যায়ে নিঃস্ব হয়ে যান।’

তিনি বলেন, ‘হোটেলটির মালিক মাজেদ মিয়া। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি-না তা আমরা জানিনা। অভিযানের সময় মাজেদের ছেলে ইমন পালিয়ে যান। তবে হোটেলটির ডিজিএম/সিইও পদে থাকা মাজেদের খালাতো ভাইকে আমরা আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031