IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশনা খেয়ে থাকলে শরীর যেভাবে নিজেকে পরিষ্কার করেনায়করাজ রাজ্জাক স্মরণে ২ দিনের বিশেষ আয়োজনসিলেটের সমাবেশ মঞ্চে তারেক রহমানপোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতসমন্বয়হীন পে স্কেলে চাপে পড়বে নতুন সরকারসরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার ইরানেরইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দামভোটের প্রচার শুরু, প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ তারেক রহমানের
Home >> জাতীয় >> লিড নিউজ >> ট্রেন চলবে আসন ফাঁকা রেখে

ট্রেন চলবে আসন ফাঁকা রেখে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে সব ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন পুরোপুরি কার্যকর করা হবে। পাশাপাশি দুটি আসনের একটি ফাঁকা রাখা হবে। রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের সব রেলস্টেশনে ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত থেকেই সব রেলস্টেশনে এই নির্দেশনা কার্যকরের প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে আগাম টিকিট বিক্রি হওয়ায় নতুন নির্দেশনা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিভিন্ন রেলস্টেশনের কর্মকর্তারা। তবে ট্রেনে পরিবহনের জন্য যারা অগ্রিম টিকিট নিয়েছেন তাদের এক আসন ফাঁকা রেখে ট্রেনে চলাচলের আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যদি স্বাস্থ্যবিধি মানার জন্য স্বেচ্ছায় যাত্রীরা টিকিট ফেরত দেন রেলওয়ে কর্তৃপক্ষ তা গ্রহণ করবে। টিকিটের অর্থও ফেরত দেবে।

এ বিষয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার গণমাধ্যমকে বলেন, আমরা রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে। পূর্ব রেলের মহাব্যবস্থাপকের দপ্তর থেকে নির্দেশনা এসেছে। করোনার প্রথম ঢেউ সামলানোর জন্য আগে যেভাবে এক আসন খালি রেখে ট্রেনে যাত্রী পরিবহন করা হতো তেমনি এবারও দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য একই পদ্ধতিতে যাত্রী পরিবহন করা হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে ৫১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে। সব ধরনের ট্রেনেই একটি করে আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হবে।

মঙ্গলবার (৩০ মার্চ) থেকে ট্রেনে মাস্ক ছাড়া যাত্রী পরিবহন করা হবে না। এজন্য প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বলেন, ১ এপ্রিল ৫ এপ্রিলের ট্রেন টিকিট বিক্রি করা হবে। পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ৩০ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১০ দিন আগে। ফলে আগাম টিকিট যারা নিয়েছেন তাদের অর্ধেক ব্যক্তি টিকিট ফেরত দেবেন কি না আমরা নিশ্চিত নই। স্বাস্থ্যবিধি পুরোপুরি বাস্তবায়নে এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অপারেশন শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, এখন থেকে এক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন। প্রতিটি ট্রেনেরই মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হবে, যা উন্মুক্ত থাকবে কাউন্টার ও অনলাইনে। ইতোমধ্যে এসব কার্যকর করার প্রস্তুতি নেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031