IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> জাতীয় >> লিড নিউজ >> সব প্রতিষ্ঠানে অর্ধেক জনবলের নির্দেশ

সব প্রতিষ্ঠানে অর্ধেক জনবলের নির্দেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছে সরকার। বাকি ৫০ ভাগ বাসা থেকে ডিজিটাল মাধ্যমে অফিসে যুক্ত থাকবেন। মঙ্গলবার শবেবরাতের ছুটি থাকায় বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বা বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল নিয়ে চালাতে হবে। গর্ভবতী, অসুস্থ, ৫৫ বছরের বেশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে হবে।

এ বিষয়ে সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‌গতবার প্রথমে ২৫ ভাগ করলেও পরে ৫০ ভাগ করা হয়েছিল। এবারও ৫০ ভাগ জনবল নিয়ে অফিস, কলকারখানা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত থাকবে। বাকি জনবল বাসা থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অফিসে সংযুক্ত থাকবে।

গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করে কাজ যুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। জুমের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা যুক্ত থাকবেন বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, মঙ্গলবার সরকারি ছুটি। তাই উপস্থিতির বিষয়টি পরবর্তী ওয়ার্কিং ডে (কার্যদিবস) থেকে আমরা চালু করব। চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা সিদ্ধান্তগুলো মেনে চলব। তারপর আমরা দেখব অবস্থা কী। পরে আমরা সিদ্ধান্ত দেব।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ২০২০ সালের ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ কারার নির্দেশনা দেয়া হয়েছিল। সংক্রমণ কমে আসায় পরে সেটি উঠিয়ে নেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031