IMG-LOGO

রবিবার, ১৮ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বামী কি মগজধোলাই করেছিলেন ইসলামের পথে আসা অভিনেত্রী সানা খানের?‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে’নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচিইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি ছাত্রদলেরগোদাগাড়ীর সুলতানগঞ্জ-ভারতের মুর্শিদাবাদের ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবিরকুষ্টিয়ায় ড্রাম ট্রাকের তাণ্ডবে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে হাজারো মানুষগ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি, ইউরোপীয় নেতাদের নিন্দাতারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎচীনের সঙ্গে হাত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা কানাডারঅস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধস, নিহত ৫টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’আয়ারল্যান্ডসিইসির সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুলদুই সিনেমায় অভিনেত্রী তমা মির্জাঅবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস দেন পুলিশ সুপার জসিম উদ্দীনবাঘায় জিয়া পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মহফিল
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গবন্ধুর ৪ খুনির খেতাব-পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

বঙ্গবন্ধুর ৪ খুনির খেতাব-পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।’

আত্মস্বীকৃত চার খুনি হচ্ছেন-শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়। এছাড়া শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই খুনের নেপথ্যে রয়েছেন জিয়াউর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031