IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার সুপারিশ

অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার সুপারিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আইন অনুযায়ী সকল অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ হাবিবর রহমান, মোঃ আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মোঃ আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ শহীদদের, ২১ আগস্টে শাহাদাত বরণকারী এবং করোনা মহামারীতে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া সভায় ই-নামজারী কার্যক্রম চালু করার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের অত্যন্ত মর্যাদাপূর্ণ জাতিসংঘ পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত করায় কমিটির সদস্যগণ তাঁকে অভিনন্দন জানান।

কমিটি ভাওয়াল রাজ এস্টেটের জমির অবৈধ দখলদারদের নামের পূর্ণাঙ্গ তালিকা কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে। এছাড়াও ভাওয়াল রাজ এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

সভায় ভাওয়াল রাজ এস্টেট এর জমির উপর সুপ্রীম কোর্ট এবং নিম্ন আদালতে সরকারের বিরুদ্ধে পরিচালিত মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তি করতে সুপারিশ করা হয়।

সভায় অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে কর রাজস্বের ওপর নির্ভরশীলতা কমাতে হবে ভূমি উন্নয়ন করের অবদান বৃদ্ধির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যানসহ ভূমি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031