IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> জাতীয় >> লিড নিউজ >> সারা দেশে বাস-ট্রাক বন্ধ

সারা দেশে বাস-ট্রাক বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারা দেশে গণপরিবহনের পাশাপাশি ট্রাকসহ পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি এক যোগে এই কর্মসূচি পালন করছে।

শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে যেমন বাস বন্ধ রয়েছে, তেমনি বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। যদিও রাজধানীতে সড়কে বিআরটিসির বাস দেখা গেছে।

তবে গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেককেই দেখা গেছে ভিন্ন উপায় খুঁজে নিতে।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চারজন নেতা গণমাধ্যমকে এ কর্মসূচির কথা জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, “তেলের মূল্য বাড়ায় মালিকরা গাড়ি চালাবেন না- এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের পক্ষ থেকে বিআরটিএকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।”

এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানান বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার। বিকেলে সমিতির নিজস্ব এক মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তিনি বলেন, ভোর ৬টা থেকে সারা দেশে ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন বন্ধ থাকবে। এটি অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না পর্যন্ত সমাধান আসে বা সরকার আমাদের দাবি দাওয়া মেনে না নেয়।

গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের বৈঠক শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, তেলের দাম কমানো অথবা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে। তবে বাস-ট্রাকের কোনো মালিক যদি আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান, তারা চালাতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930