IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> আজ স্থানীয় সরকারের দুই শতাধিক পদে ভোট

আজ স্থানীয় সরকারের দুই শতাধিক পদে ভোট

ধূমকেতু নিউজ ডেস্ক : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদের দুই শতাধিক পদে আজ মঙ্গলবার সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইসির পরিচালক (জনসংযোগ) যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ও উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং জেলা পরিষদের বেলা ২টা পর্যন্ত ভোট হবে।

সাধারণ নির্বাচন
চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ১৫ ইউনিয়ন পরিষদ হচ্ছে-
রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট; ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মন্ডতোষ।

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি (ইভিএম); চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ির সুয়াবিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news