IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> জাতীয় >> টপ নিউজ >> টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত তুলা, তৈরির কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার রাতে টঙ্গীর বড়দেওড়া মাইনুদ্দিন মার্কেট এলাকায় এটিবি কটন লাইন নামে ওই মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এত প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে গুদাম মালিকের দাবি।

এলাকাবাসী জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের তুলা, তুলা তৈরির কাঁচামাল ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পানি স্বল্পতার কারণে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।

গুদামের পার্শ্ববর্তী একটি বাড়ির ভাড়াটিয়া চায়না আক্তার জানান, অগ্নিকাণ্ডের সময় আমাদের বাসার প্রধান গেট ছিল তালাবদ্ধ। ধোঁয়া ও আগুন দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আতঙ্কে কান্নাকাটি শুরু করি। পরে আশপাশের বাড়ির লোকজন তালা ভেঙে আমাদের বের করেন।

এদিকে অপর বাড়ির মালিক মাহবুবুর রহমান জানান, আগুনের তীব্রতা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। একপর্যায়ে ছেলেমেয়েদের কোনো রকমে বাসা থেকে বের করে অন্য বাড়িতে রেখে আসি।

যোগাযোগ করা হলে এটিবি কটন লাইন গুদামের মালিক আজিজ মির্জা জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে বর্জিত তুলার চাহিদা না থাকায় এমনিতেই লোকসানের মুখে পড়েছি। মানুষের কাছ থেকে ধারদেনা এবং ব্যাংক লোন নিয়ে বহু কষ্টে গুদাম চালিয়ে আসছিলাম। আগুন আমার সব শেষ করে দিয়েছে। আমার প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news