IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনায় এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনববাগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিস।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি সোমবার সন্ধ্যায় জারি করেন।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- হাইকোর্টের ১৩ সেপ্টেম্বর দেওয়া রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা প্রতিপালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে নির্বাচন স্থগিতের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শামিমা জাহান নামে এক প্রার্থী সীমানা সংক্রান্ত বিষয়ে আদালতে রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে ১৭ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার প্রতীক বরাদ্দের কথা ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রতীক বরাদ্দ দেয়নি রিটার্নিং কর্মকর্তা। সন্ধ্যায় নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬০ জেলার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930