IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান

বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিটিক্স। তাদের ট্যুইটে দেখা যাচ্ছে সেই তালিকায় ৮ জনের মধ্যে ৪ নম্বরে আছেন শাহরুখ খান। তালিকা অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার।

তালিকায় এক বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে আছেন জেরি সেইনফিল্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন টাইলার পেরি ও ডয়েন জনসন।

শাহরুখের পর তালিকায় আছেন টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ ৬২০ মিলিয়ন। এ ছাড়া তালিকায় আছেন জ্যাকি চান, জর্জ ক্লুনি ও রবার্ট ডি নিরো।

শাহরুখের কেনা এখনো পর্যন্ত সবচেয়ে দামি জিনিস তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত।

একটি রেডিওর অনুষ্ঠানে একবার এই অভিনেতা বলেছিলেন, মুম্বাইয়ে যখন থাকতে এলাম তখন আমি বিবাহিত। গৌরীকে নিয়ে থাকতাম ছোট্ট অ্যাপার্টমেন্টে। আমার শাশুড়ি বলতেন তোমরা এত ছোট বাড়িতে থাকো!

তিনি বলেন, শেষে আমি যখন মান্নাত দেখলাম, মনে হলো এ তো দিল্লির কুঠি। সে কারণেই কিনেছিলাম এবং এটাই সব থেকে দামি জিনিস যেটি আমি কিনেছি।

এদিকে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’। যদিও এখনো এ সিনেমা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে নেট দুনিয়াসহ বলিউডপাড়ায়।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ কাটখড় পোহাতে হচ্ছে বলিউড বাদশাকে। এর মধ্যেই সিনেমাটির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরের বুর্জ খলিফার ডিসপ্লেতে প্রদর্শিত হয়েছে ‘পাঠান’র ট্রেলার।

বলা যায় শাহরুখ খান এ মুহূর্তে আলোচনার তুঙ্গে। তবে নতুন বছরটি যে শাহরুখময় হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রেক্ষাগৃহে চলতি ও পরের বছর এ অভিনেতার ৯টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ সিনেমা ২ জুন মুক্তি পাবে।

রাজকুমার হিরানি ও প্রযোজক গৌরী খান এ বছর দর্শককে উপহার দিতে যাচ্ছেন ‘ডানকি’ নামের একটি সিনেমা। এ বছরই মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’। এতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। চলতি বছরই ‘হে রাম’ সিনেমার হিন্দি সংস্করণের কাজ শেষ হয়ে যাবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এ সিনেমাতে শাহরুখ খান মুখ্য চরিত্রে অভিনয় করবেন। আশুতোষের পরিচালনায় চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে ‘অপারেশন খুকরি’ সিনেমা। এতে মূল চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে। সঞ্জয় লীলা বানশালির ‘ইজহার’ নামে একটি সিনেমা চলতি বছরই মুক্তি পাবে। শিমিত কেটি একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন চলতি বছর। এতে শাহরুখ খান অভিনয় করবেন বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031