IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মালিককে তুলে নিতে অস্ত্র নিয়ে খামারে হানা

মালিককে তুলে নিতে অস্ত্র নিয়ে খামারে হানা

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেডের মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত নুরনবী ও তার ছেলে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা শহরের বাঞ্চানগর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

তার আগে শুক্রবার রাতে খামারের মালিক ব্যারিস্টার রাজীব সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার নুরনবী জেলা শহরের উত্তর তেমহুনী এলাকার ব্যবসায়ী ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। মামলার বাদী রাজীব সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, নুরনবীর সঙ্গে বাদী রাজীবের বাবা রফিকুল ইসলামের কনস্ট্রাকশনের কাজ নিয়ে বিরোধ ছিল। দুই বছর আগে বাদীর বাবা মারা যান। ওই বিরোধকে কেন্দ্র করেই গত ১৯ জানুয়ারি বিকেলে নুরনবী দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে সদর উপজেলার শাকচর ইউনিয়নের খালপাড় এলাকায় রাজীবের খামারে হামলা করেন। এসময় বাদীকে তুলে নিতে অভিযুক্তরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খামারের কর্মীদের এলাকা ছাড়ার হুমকি দেন তারা। এসময় ২০ টি গরু-ছাগলের গলার রশি কেটে দেন অভিযুক্তরা। এতে কয়েকটি গরু-ছাগল খামার থেকে বের হয়ে যায়। এছাড়া হামলাকারীরা গরু-ছাগলের খাবার নষ্ট করেন। এতে বাদীর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মালিককে তুলে নিতে অস্ত্র নিয়ে খামারে হানা, বাবা-ছেলে কারাগারে

খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব জানান, তারা খামারে কাজ করছিলেন। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালান। একপর্যায়ে তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তারা চলে যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, একটি খামারে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা হামলা চালায়। খামার মালিকের মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031