IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে আধিপত্য বিস্তারের বলি চাচা ভাতিজা, আটক ৪

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারের বলি চাচা ভাতিজা, আটক ৪

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারের বলি হলেন চাচা ভাতিজা। সোমবার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগইরহাট গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে ইউনিয়নের মোল্লারহাট এলাকা থেকে সন্দেহ ভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

নিহত আ: রব হাওলাদার (৬২) জগইরহাট এলাকার মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং অপর নিহত বেলায়েত হোসেন (৫৬) রব হাওলাদারের বড় ভাই মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে বেলায়েত হোসেন হাওলাদার।

আটককৃত আসাদ (১৯) খুলনা রেলগেট এলাকার ৩ নাম্বার ওয়ার্ডের ইমন এর ছেলে। জগইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, সত্তার এর ছেলে মিজান, খাদেম এর ছেলে সজল।

জানা যায়, ঘটনার সময় আ: রব হাওলাদার, ভাতিজা বেলায়েত হোসেন, ভাগিনা নাসির ও নাসিরের ক্লাস ফোড়ে পড়ুয়া ছেলে সিয়াম জগইরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় নাসির অসুস্থ বিধায় তার ছেলেকে নিয়ে পিছনে পরে যায়। সামনে রব হাওলাদার এবং বেলায়েত বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মৃত মোদাসসের এর খাদেম, খাদেম এর ছেলে সজল, মেহেদী, রাজন, আকাব্বার এর ছেলে হায়দার, সত্তার এর ছেলে মিজান, শাহজাহান এর ছেলে শাকিল, আলী হোসেন এর ছেলে শহিদ, নুর ইসলামের ছেলে জাহিদসহ অজ্ঞাত আরও ১৪/১৫ জন লোকে পথ আগলে দাঁড়ায়। তাদের পথ আগলানোর কারণ জানতে চাইলে খাদেম তার লোকদের কোপাতে বললে তারা অতর্কিত কোপানো শুরু করে। যা দূর থেকে নাসির এবং তার ছেলে সিয়াম দেখতে পায়।

হামলাকারীরা কুপিয়ে রব হাওলাদারকে পাশের খালে ফেলে দেয় এবং বেলায়েতকে রাস্তায় রেখে চলে গেলে সিয়াম দৌড়ে এসে খালের পানির ভিতর থেকে পাশে তুলে রব হাওলাদারকে। পরে স্থানীয় লোকজন, আত্মীয় স্বজনরা তাদের দুজনকে রাজাপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এখনি নামগুলো বলতে চাচ্ছিনা। ঘটনার সঠিক কারণ বের করতে হলে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930