IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশাপারশার বাজারগুলিতে শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে

পোরশাপারশার বাজারগুলিতে শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : চলছে পৌষের হাড় কাপানো শীত। কনকনে হাড়কাপানো এ শীতে চারিদিকে দিন-রাত্রি যখন ঘনকুয়াশায় ঢাকা, তখন নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বাজারে চলছে শীতের পিঠা বিক্রির ধুম। শীতের মধ্যে স্থানীয়রা এসব পিঠা ১৫ থেকে ৫০ টাকা দামে কিনে খাচ্ছে। এতে যেন ফুরসত নেই, সেই পিঠা বিক্রেতাদের। সূর্য্যি মামাকে মেঘ ঢেকে রাখার কারনে সারা দিনই রয়েছে সকালের আমেজ। আর এই আমেজে ছোট-বড় সকলেই যেন মেতে উঠেছে গ্রামীন বাজারের ভাপা পিঠায়। এছাড়া উপজেলার গ্রাম গুলির বাড়িতে-বাড়িতে চলছে সকাল-সন্ধায় ভাপা পিঠা, পুলি পিঠা সহ বিভিন্ন পিঠার সমারোহ। সব মিলিয়ে যেন উৎসবের গ্রামীন এ বরেন্দ্র জনপথ।

বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, পিঠার কারিগররা ভাপা পিঠা, চিতইপিঠা আর মাসকালাইয়ের রুটি তৈরী এবং বিক্রিতে ব্যস্ত। সরাইগাছি মোড়ের ভাপা পিঠা বিক্রেতা কাওছার সিদ্দিকি ও মাসকালাই রুটি বিক্রেতা একরামুল জানান, প্রতিদিনই তারা ২ হাজার থেকে ৫ হাজার টাকার পিঠা বিক্রি করেন। প্রতিদিন সকাল থেকে ১০টা এবং বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যবসা চলে। এতে তাদের সংসারও চলে ভাল। অনেকে পরিবারের জন্য তাদের তৈরী পিঠা কিনে নিয়ে যান বলে জানান তারা। দীর্ঘদিন থেকে তারা পিঠা-পুলির এ ব্যবসা করে আসছেন।
সামাজিকভাবে বিভিন্ন কাজের পাশাপাশি তারা এ পেশা ধরে রেখেছেন বলে জানান। কম খরচে ভালো লাভের আশায় তারা এ ব্যবসা করছেন এবং শীতের এ মৌসুমে তাদের এ ব্যবসায় বেশ ভাল আয় হয় বলেও তারা জানান। এসময় কথা হয় নিতপুর বাংগাল পাড়ার বাসিন্দা আমির উদ্দিন বাবু ও কামরুজ্জামান সরকার বাবুর সাথে তারা জানান, শীতে ভাপা পিঠা, পুলি পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠা তৈরী পোরশা উপজেলার একটি পুরোনো ঐতিহ্য।

এসময় তারা নিজ মেয়ে-জামাই এবং অনেক আত্নীয় স্বজনকে নিমন্ত্রণ করে নিয়ে এসে শীতের পিঠা-পুলি খাওয়ার উৎসবে মেতে উঠে। তাছাড়া শীতে বাড়িতে তৈরী পিঠা খেতে অনেক মজা। সব মিলিয়ে প্রতিবছর শীতে বরেন্দ্র খ্যাত এ জনপদের বিভিন্ন বাজার, মোড় ও গ্রামে-গ্রামে স্থানীয়রা পিঠা-পুলি খেতে মেতে উঠেন বলে অনেকে বলছেন।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031