IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ভূয়া এফিডেফিট করে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ

মহাদেবপুরে ভূয়া এফিডেফিট করে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ভূয়া এফিডেফিট করে দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানঘরের মালিক আব্দুল মান্নান গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে উপজেলার বিষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাহাদৎ হোসেন সদরের জাহাঙ্গীরপুর সরকারি মহিলা কলেজের নিকটে মো. আব্দুল মান্নানের একটি পাকা দোকানঘর ভাড়া নিয়ে স্ট্রেশনারী ব্যবসা করে আসছিলেন।

দুশ্চরিত্র হওয়ায় এলাকাবাসী তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন, তারই পরিপেক্ষিতে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দোকান ঘরটি ভাড়া দেয়ার জন্য দোকান ঘরের মালিক আব্দুল মান্নানকে জানান। এতে করে ঘর মালিক আব্দুল মান্নান সমুদয় বকেয়া ভাড়া পরিশোধ করে আগামী ১ মাসের মধ্যে দোকানঘর ছেড়ে দেয়ার জন্য মৌখিকভাবে সাহাদৎকে জানান।

কিন্তু তাকে জানানোর মাস পার হয়ে গেলেও বকেয়া ভাড়া পরিশোধ না করা এবং দোকানঘর না ছাড়ায় তাকে দোকান ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। এর এক পর্যায়ে গত কয়েকদিন আগে সাহাদৎ ২০২৪ সালের ১৬ জুলাই সম্পদিত একটি ভূয়া এফিডেফিট উপস্থাপন করে করেন। সেখানে তিনি দোকানঘর মালিক আব্দুল মান্নানকে ১২ লক্ষ টাকা জামানত দিয়ে ১০ বছর মেয়াদে দোকানঘরটি ভাড়া নিয়েছেন বলে জানান। তিনি জামানতের টাকা ফেরত পেলে দোকানঘর ছেড়ে দিবেন মালিককে জানান।

এ ব্যাপারে পাশ^বর্তী দোকানঘরের ভাড়াটিয়া স্টেশনারী ব্যবসায়ী মো. জাকারিয়া জানান, তিনি প্রায় ৪ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। তার দোকান ঘরের জামানত ৫০ হাজার টাকা এবং ভাড়া ১৮০০ টাকা। পাশের আরেক দোকানঘরের ভাড়াটিয়া আশিক হোসেন জানান, প্রায় তিন বছর তিনি সাবলেটে সাহদৎ হোসেনের দোকানঘরে ব্যবসা করেছেন। তার দোকানে অপ্রীতিকর ঘটনার পর তিনি সেখান থেকে চলে এসে পাশের অন্য একটি দোকানঘর ভাড়া নিয়েছেন।

তিনি আরো জানান, এর আগে ছোট পরিসরে দোকানঘর থাকায় ৫০ হাজার টাকা জামানত দিয়েছিল সাহাদৎ। প্রায় বছর খানেক আগে দোকানঘরটি বড় করে দেয়ায় দোকানঘর মালিককে আরো ১ লক্ষ টাকা জামানত দিয়েছেন। ১২ লক্ষ টাকা জামানত বা এফিডেফিটের ব্যাপারে এর আগে তারা কোনদিন শুনেননি বলে জানান।

সে এখন পাশে যে দোকানঘর ভাড়া নিয়েছেন তার জামানত ৫০ হাজার টাকা ও ভাড়া ৩০০০ টাকা বলে জানান। ভুক্তভোগী দোকানঘর মালিক আব্দুল মান্নান জানান, সাহাদৎ প্রায় ৬ বছর ধরে তার দোকানঘরটি ভাড়া নিয়ে আছেন। সে কখনোই নিয়মিত তার ঘরের ভাড়া পরিশোধ করেন না। এ কারণে বড় পরিসরে দোকানঘর ভাড়া দেয়ার পর পরীক্ষামূলক তাকে থাকতে দেয়া হয়েছে। এখনো তার কাছে ৬ মাসের ঘরভাড়া বকেয়া রয়েছে। পরে তার সাথে কোন চুক্তিনামাও করা হয়নি। এফিডেফিটের স্বাক্ষরও তার নয় বলে তিনি দাবী করেন।

অভিযুক্ত সাহাদৎ হোসেন মোবাইল ফোনে এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী জানান, যে নোটারি পাবলিকে এটি সম্পূর্ণ করা হয়েছে ওই এ্যাডভোকেট আরো প্রায় ৫ বছর আগে তার এফিডেফিট করার ক্ষমতা হারিয়েছেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এফিডেফিটটি ভূয়া। অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031