IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রান গেলো শ্যালকের, হাসপাতালে আহত ৫

চারঘাটে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রান গেলো শ্যালকের, হাসপাতালে আহত ৫

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রান গেলো শ্যালকের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ৫ জন। নিহত শ্যালকের নাম অনিক হাসান হৃদয়(২২)। আহতরা হলেন, ইয়ার উদ্দিনের ছেলে কাবুল উদ্দিন (৩৮) ও বিপ্লব (২২), কাবুল উদ্দিনের স্ত্রী মুন্নী বেগম(৩২), আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (২৫), জহির উদ্দিনের মেয়ে মেহেরুন্নেসা (৩৫)। এদের সকলের বাড়ী উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া।

রোববার ভোর রাতে উপজেলার বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবর আলী শুকটা ও রাজু আহম্মেদ নামের দুই জনকে আটক করেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোক্তারপুর আন্ধারী পাড়া গ্রামের জনৈক ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সঙ্গে উপজেলার বাবুপাড়া গ্রামের জনৈক মজিবুর রহমানের ছেলে মিঠুন আলীর পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠুন আলী বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রেখা বেগমকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারই প্রেক্ষিতে গত রোববার ভোর রাতে মিঠুন আলী স্ত্রী রেখা বেগমের ভাই কাবুলকে ফোন করে জানায় তোর বোন মরে গেছে লাশ নিয়ে যা।

এমন সংবাদ পেয়ে রেখার ভাই কাবুল উদ্দিন ,বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্নান, মেহেরুন্নেসাসহ ৮/১০ জন ব্যাটারী চালিত অটো যোগে বাবুপাড়া রেখার স্বামী মিঠুন আলীর বাড়ীতে গিয়ে দেখে রেখাকে ব্যাপক মারপিট করা হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্ত মিঠুন, রকি,রাজু,লিখনসহ দলবল নিয়ে অতর্কিত ভাবে রেখার ভাই ভাবীদের উপর লাঠিসোঠা নিয়ে মারপিট শুরু করে। আঘাত করতে থাকে চাকু দিয়ে একের পর এক ।

এক পর্যায়ে উপর্যোপরি ছুরিকাঘাতে অনিক হাসান হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রেখার পরিবারের আরো ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহতদের অবস্থা আশঙকাজনক বলে দাবি করেছেন রেখার চাচাতো ভাই লালন আলী।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,এ ঘটনায় ২ জন আটক করা হয়েছে। নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত অণিক হাসান হৃদয়ের পিতা আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামকদের বিরুদ্ধে চারঘাট মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031