IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধার

বাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাশিদ হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগমারা কৃষিনির্ভর এলাকা হওয়ায় সেচ মৌসুমে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি এলাকায় ধারাবাহিকভাবে ডিপ টিউবওয়েলের মিটার চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দেয়।

এ ধরনের ঘটনায় বাগমারা থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ গোপন অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পরিচয়ে মিটার চুরি চক্রের সদস্য হিসেবে পরিচিত রাশিদ হাসানকে গত ৮ মে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ থানার চরিয়া মধ্যপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোট ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাগমারা থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

জনসাধারণের প্রতি পুলিশ বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, ডিপ টিউবওয়েল ও বৈদ্যুতিক মিটারের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় পাহারা জোরদার করতে হবে। এছাড়া সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। চোরচক্রের দেওয়া মোবাইল নম্বরে কোনো ধরনের অর্থ লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে ঘটনাস্থলের আশপাশে ঝোপঝাড়ে লুকিয়ে রাখতেন। পরে মোবাইল নম্বর সংবলিত চিরকুট রেখে মিটারের মালিকদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031