IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসিংড়ায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনবছর না পেরোতেই ধসে গেল গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে, নির্মাণমান নিয়ে প্রশ্নরাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে যুবকের রহস্য জনক আত্মহত্যা

তানোরে যুবকের রহস্য জনক আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে অনলাইন জুয়ার জেরে ও পারিবারিক কলহের কারনে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে। সে গোলাপ আলীর পুত্র। শুক্রবার রাত পুনে ২ টার দিকে নিজ বাড়িতে ঘটে আত্মহত্যার ঘটনাটি।

তার এমন মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে বিরাজ করছে শোক। সেই সাথে জুয়ার সাথে জড়িত দের শাস্তির দাবি করেছেন।

জানা গেছে, আহাদ আলী রাজমিস্ত্রীর কাজ করা অবস্থায় অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়ে। সে সম্প্রতি ওই গ্রামের রাব্বানীর মাধ্যমে জুয়া খেলত। জুয়ায় আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যায়। টাকার জন্য রাব্বানী আহাদকে চাপ দেয়। এচাপ সহ্য করতে না পেরে এবং এসব নিয়ে পরিবারের সাথে ঝামেলা হয়ে আসছিল। এসব কারনে ও মানসিক অশান্তিতে শুক্রবার রাত পুনে ২ টার দিকে বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিয়ে আসার পর কর্তব্য রত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930