IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল

পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেলেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্পেকট্রাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন রাজশাহী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক রাফিউন নাহার।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোসফেকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, পিপিএম, রাজশাহীর এডিসি জেনারেল সবুর আলী, এডিশনাল এসপি শরিফুল ইসলাম এবং রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

মনিরুল ইসলাম বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন।

সম্মাননা পেয়ে মনিরুল ইসলাম বলেন, এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণের জন্য কাজ করে যেতে চাই।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031