ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : কৃষকদের নিরাপদ ও সঠিকভাবে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গোমস্তাপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কীটনাশক প্রস্তুতকারী ইনতেফার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, সফল কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, ইনতেফার রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আব্দুল বারিক, রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম ও ডেপুটি এরিয়া ম্যানেজার মাহেদুল ইসলামসহ অন্যরা।
প্রশিক্ষণে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এসময় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে ব্যাটারিচালিত চার্জার স্প্রে মেশিন, হ্যান্ড গ্লাভস, চশমাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।


