IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা

আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা

ধূমকেতু প্রতিবেদক: ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আই.এইচ.টির অডিটোরিয়ামে আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন আই.এইচ.টি রাজশাহীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান। সভার শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষানগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। এই অর্জনকে ধরে রাখতে এবং রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের মতো জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠের সুযোগ সৃষ্টি, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার চলমান রয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “আপনারা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।”

সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আই.এইচ.টির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, ফার্মাসিস্ট সাইদুর রহমান, আই.এইচ.টি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রফ চৌধুরী টিপু।

সভা মঞ্চে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা:
সভা শেষে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উদযাপন কমিটি ঘোষণা করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ঘোষিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবা-উল-হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশিদ এবং যুগ্ম সদস্য সচিব ওয়াসিম কুমার ঘোষ। নবগঠিত কমিটি দ্রুত সময়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন এবং ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031