IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তের

সিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ১৫ আগস্ট অভিনয়জীবনের এই মাইলফলক উদযাপন করলেন তিনি। এ সময় তার নতুন সিনেমা ‘ধরমন’-এর সেটে পরিচালক অশ্বথ মারিমুথু এবং ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কেটে রজনীকান্তের বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রার ৫১ বছর উদযাপন করা হয়।

যেভাবে শুরু রজনীকান্তের যাত্রা

কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভিনয়ে অভিষেক ঘটে রজনীকান্তের। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে।

পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত রজনীকান্ত তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতি তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ প্রভাব ফেলেছে।

ধরমন’ নিয়ে যত আয়োজন

বর্তমানে ‘ধরমন’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। এটি তার অভিনীত ১৭৩তম সিনেমা। অশ্বথ মারিমুথুর পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন কমল হাসান ও আর মহেন্দ্রন। রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও টারমেরিক মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

রজনীকান্তের সঙ্গে এতে অভিনয় করছেন সিমরান বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করছেন অশ্বথ মারিমুথু। এর আগে ‘পেট্টা’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন সিমরান। নতুন সিনেমাটির মাধ্যমে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন।

সিনেমাটির সংগীত ও আবহসংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন নিখেত বোম্মিরেড্ডি এবং সম্পাদনা করছেন প্রদীপ ই রাঘব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন অনবাড়িভ জুটি। সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংও শুরু হয়েছে।

এরপর ‘জেলার ২’

‘ধরমন’-এর কাজ শেষ করার পর রজনীকান্তকে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্যাহ ও সুরজ ভেঞ্জারামুডুর অভিনয়ের কথা রয়েছে।

প্রথম ‘জেলার’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা মোহনলাল ও শিব রাজকুমারও দ্বিতীয় কিস্তিতে একইভাবে ফিরতে পারেন। এ ছাড়া হৃতিক রোশনকে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031