IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> পিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব

পিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব

ধূমকেতু প্রতিবেদক : শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, সাংস্কৃতিক প্রতিভা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র উদ্যোগে “বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জহুর আলী, বিশিষ্ট সমাজসেবী সাবরিনা শারমিন বনি, রাজশাহী ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ফাতিমা সিদ্দিকা এবং রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. জহিরুল ইসলাম ফারুক।

স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজ চেয়ারম্যান ডাঃ এম. মুর্শেদ জামান মিঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্যবই ভিত্তিক শিক্ষা নয়, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা, সৃজনশীলতা ও মূল্যবোধের সমন্বয় প্রয়োজন। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহণে আয়োজকবৃন্দ বলেন, “বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব” শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভার উপস্থাপন, হজ ও জানাজার প্রতীকী শিক্ষামূলক প্রদর্শনী, স্লাইড-শো এবং অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী গান, নাতে রাসুল, হাদিস উপস্থাপন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, তিন ভাষায় বক্তব্য, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, ছেলেদের ও মেয়েদের কোরিওগ্রাফি এবং ‘Peace Song’ ছিল অসাধারণ। এছাড়াও উপস্থাপনা-স্ক্রিপ্টে বাংলা, ইংরেজি ও আরবি—তিন ভাষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস তুলে ধরার বিভিন্ন পর্ব রাখা হয়েছিল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হজ্জ ও জানাজা বিষয়ে শিক্ষামূলক প্রদর্শনী। যার মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানকে বাস্তবধর্মী ও উপস্থাপনামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়।

দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং পিস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ও নৈতিকতা-ভিত্তিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে পরিগণিত হয়। সবশেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930