IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> প্রবাস >> সিরিয়ায় সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্কের হুশিয়ারি

সিরিয়ায় সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্কের হুশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে অতর্কিত হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। এ ঘটনায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলের আল-বাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে সাঁজোয়া যানে থাকা তুরস্কের দুই সেনা, আহত হয়েছে আরও দুইজন।

হামলার পর তাৎক্ষণিকভাবে গুলি ছুড়ে জবাব দিয়েছে তুর্কি সেনারা। এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’।

তুরস্ক এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের সন্দেহ করছে। সিরিয়ার অভ্যন্তরে এমন ঘটনায় আসাদ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তুরস্ক যে এলাকায় ২০১৬ সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)- এর বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ চালিয়েছিল সে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াইপিজিকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

সিরিয়ার উত্তরাংশ, ইরাকের উত্তরাংশ ও ইরানের উত্তরাংশ এই তিন রাষ্ট্রের উত্তরাংশ সংলগ্ন তুরস্কের বিস্তীর্ণ এলাকায় কুর্দিদের আবাসস্থল। কুর্দিরা পৃথক একটি জাতি। তবে চার রাষ্ট্রের ভেতরেই তাদের আবাসভূমির অবস্থান। যে কারণে ৭৫ বছর ধরে সংগ্রাম করার পরও তারা পৃথক জাতিসত্তা নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news