IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে যুবকের রহস্য জনক আত্মহত্যাতানোরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতারগোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিতযুদ্ধ শেষের দাবি ডোনাল্ড ট্রাম্পের, ইরান বলল ‘কিছুই চূড়ান্ত হয়নি’‘সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে’সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে কৃষি আইন বাতিল ও কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে ট্রাক্টর চালিয়ে সংসদে যোগ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করেন তিনি।ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা ছিল, কৃষির তিন কালো আইন বাতিল করুন।

ট্র্যাক্টর চালিয়ে রাহুল গান্ধীর সংসদে যাওয়ার পথে ‘কৃষকবিরোধী কালো আইন বাতিল করুন’, ‘কৃষি আইন বাতিল’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের।

ট্রাক্টরে চালকের আসনে বসেই সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, ‘কৃষকদের কথা আমি সংসদে তুলে ধরছি। এই সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে, সংসদে কোনও আলোচনা করতে দেয় না। অবিলম্বে এই কালা কানুন প্রত্যাহার করতে হবে। গোটা দেশ জানে ২-৩ জন ব্যবসায়ীর স্বার্থেই এই আইন হয়েছে।’

এই কর্মসূচি সম্পর্কে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।

কৃষক আন্দোলন নিয়ে বিজেপির দাবি, বিরোধীরা কৃষকদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আইনে কোনো বিষয় থাকলে এটি নিয়ে আবারো কাজ করা যাবে। আলোচনায় বসতে প্রস্তুত বিজেপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031