IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> বিনোদন >> পর্নকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতে রাজ কুন্দ্রা

পর্নকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতে রাজ কুন্দ্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হলো রাজ কুন্দ্রার। এই মামলায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষী দেন তাঁর ৪ কর্মচারী। তাঁরাই পুলিশকে জানান, রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ভিডিও ক্লিপ মুছে ফেলতে বলেছিলেন।

তবে সেই ভিডিওগুলো এবার পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, রাজের ওই ৪ কর্মচারী পুলিশকে আরও জানিয়েছেন, ওই ভিডিও ক্লিপগুলো Hotshots অ্যাপ থেকে আপলোড করা হয়েছিল।

এদিকে পুলিশ জানিয়েছে, Hotshots অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরানো হয়। আর তারপরই ‘বলিফেম’ নামে আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ কুন্দ্রা।

এর আগে পর্নকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে গ্রেফতার করা হয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। আজ মঙ্গলবার সিএমএম আদালতে পেশ করার হয়েছে অভিযুক্তকে।

স্বামীর এমন দুর্দিনে অভিনেত্রী শিল্পা শেঠি কোথায়? বলিউড সংবাদমাধ্যম জানাচ্ছে, তিনি বোন শমিতা শেঠি এবং মায়ের সঙ্গে জুহুর বাংলোয় রয়েছেন। এই মুহূর্তে শিল্পা নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর অন্যতম বিচারক। খবর, রাজের আচমকা গ্রেফতারিতে হতবাক তিনিও। মঙ্গলবার তিনি শ্যুটে আসেননি। সবার থেকে, সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

এদিকে পর্ন-কাণ্ডে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের একদিন পরই গ্রেফতার হন তার সহযোগী রায়ান থর্প। থর্পকে পর্ন ছবির প্রযোজনা ও তা ছড়িয়ে দেয়ার অপরাধে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

এর আগে মডেল-অভিনেত্রী সাগরিকা সোনা সুমনকে ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দেন রাজ কুন্দ্রা। কিন্তু অডিশন নেয়ার সময়ে পোশাক খুলে ফেলার নির্দেশ দেয়া হয় মডেলকে। ফেব্রুয়ারি মাসে এমনই অভিযোগ দায়ের করেছিলেন সাগরিকা।

অভিযোগ জানানোর সময়ে তিনি দাবি করেছিলেন, যৌনপেশায় যে বড় চক্রান্ত চলছে, তার পিছনে শিল্পা শেঠির স্বামী কুন্দ্রার বড় রকমের ভূমিকা রয়েছে। যে তিন জন তার অডিশন নিয়েছিলেন, তাদের মধ্যেই এক জন ছিলেন রাজ। গত বছর অগস্ট মাসে সেই অডিশনটি নেয়া হয়েছিল ভিডিও কল করে।

মুম্বাই পুলিশ জানায়, রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের।

প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পরেই গত এক বছর ধরে মাদককাণ্ডে টালমাটাল বলিউড। মায়ানগরীর বহু রথী-মহারথীকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে। সেই রেশ কাটার আগেই ফের জোর ধাক্কা টিনসেল টাউনে।

রাজের গ্রেফতারির খবর স্তব্ধ করে দিয়েছে হিন্দি ছবির দুনিয়াকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু অবৈধ সরঞ্জামের সন্ধান পাওয়া গেছে। রাজ ছাড়া আর কারা জড়িত এই অপরাধে? আপাতত সেই উত্তর পাওয়াই তদন্তকারী কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031