IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ, গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন সিংড়ার আব্দুল্লাহ আলিমশাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়েপল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থানইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় কলম বিরতির আহ্বান গ্রাহকদেরখেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধনকিশোরগঞ্জে মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলেপোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুইন্টারপোলের রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম মোল্লা লিবিয়ায় গ্রেফতারহিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডি
Home >> বিনোদন >> টপ নিউজ >> শাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়ে

শাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিলো শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।

নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বেশ কিছু সূত্র দাবি করছে, আবারও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে সেই দাবির পক্ষে তেমন করে মজবুত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে চলতি বছরে দুই ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তাকে তেমন সক্রিয় দেখা যায়নি। বিষয়টিও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি কেবল গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য এলে প্রকৃত তথ্য জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031