IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাল্য বিয়ে ঠেকিয়ে মেধাবী ছাত্রী তৃষা এতিমখানায়

বাল্য বিয়ে ঠেকিয়ে মেধাবী ছাত্রী তৃষা এতিমখানায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষাকে তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা দারিদ্র্যতার অজুহাতে বাল্যবিবাহ দেবার চেষ্টা করেন। মেধাবী মেয়েটি আর দশটি মেয়ের মতো চুপ করে থাকেনি। অত্যন্ত সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নেয়। পরে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী তৃষাকে সরকারি শিশু পরিবার বালিকা নওগাঁ (এতিমখানা)য় ভর্তি করে সেখানে নিরাপদে লেখাপড়া করার সার্বিক ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন।

জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যায় শহরের মাড়োয়ারী পট্টি এলাকার একটি কাজী অফিসে ওই ৬ষ্ঠ শ্রেণীর (রোল-১) মেধাবী শিশু শিক্ষার্থীর সাথে জয়পুরহাট শহরের বামনপুর-টুকুর মোড় এলাকার এক লেদ-শ্রমিকের সাথে বিয়ের বন্দোবস্ত করে মেয়েটির পরিবার। পরের দিন সকালে স্কুলে গিয়ে মেয়েটিকে কাঁদতে দেখেন তার প্রধান শিক্ষক আইয়ূব আলী।
তখন প্রধান শিক্ষক জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রীর কথা শুনে প্রধান শিক্ষক জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষনিকভাবে নির্বাহী কর্মকর্তা পুলিশ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।

পরে মেয়েটিকে প্রধান শিক্ষকের জিম্মায় তার বাড়িতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশুটিকে সরকারি শিশু পরিবার বালিকা নওগাঁ (এতিম খানা)য় ভর্তি করে সেখানে সরকারি খরচে নিরাপদে লেখাপড়া করার সার্বিক ব্যবস্থা করেন।

ওই শিশু ছাত্রীকে ১৭ নভেম্বর (বুধবার) ওই এতিম খানায় ভর্তি করান প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। সরকারি শিশু পরিবার বালিকা নওগাঁর তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম বলেন, জয়পুরহাট প্রশাসনের সহযোগিতায় শিক্ষকরা তৃষাকে নিয়ে আসলে আমরা ভর্তি করে নিয়েছি।

উল্লেখ্য, ওই শিশুটির বাবা তার মাকে নানার বাড়ি রেখে আরেকটি বিয়ে করার জন্য অন্যত্র চলে যান। সেই থেকে মেয়েটির মা বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। আর শিশুটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লেখাপড়া করে আসছিল।
সরকারি শিশু পরিবার বালিকা নওগাঁর পরিচালক ও শিক্ষকদের সঙ্গে শিশু তৃষা (মাঝে)

মেয়েটির পরিবার জানায়, আমাদের মেয়েটি এতিমখানায় থেকে মানুষের মতো মানুষ হয়ে অনেক বড় হোক এতে আমরা অনেক খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, বাল্য বিবাহের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির ভবিষ্যত নিরাপত্তার কথা চিন্তা করে জেলা প্রশাসক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক তাকে সরকারি শিশু পরিবার, বালিকা নওগাঁতে ভর্তি করা হয়েছে।

বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক আইয়ূব আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930