IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতিপুঠিয়ায় ভাড়াটিয়াকে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা, যুবদল নেতা গ্রেফতারসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালিরাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ডরাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতারডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাজ্যে অ্যারওয়েন ঝড়ের আঘাত

যুক্তরাজ্যে অ্যারওয়েন ঝড়ের আঘাত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের স্কপল্যান্ডে অ্যারওয়েন ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস, বৃষ্টি ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। ঝড়ের সময় স্কটল্যান্ডের এন্ট্রিমে একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়ায় এক ব্যক্তি মারা যান। তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া কুমব্রিয়ায়ও গাছ পড়ে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে স্কটল্যান্ডের ৮০ হাজার মানুষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ১৫৮ কিলোমিটার। এ সময় রচডেল এলাকায় ১২০টি লরিকে আটকে থাকতে দেখা গেছে। যুক্তরাজ্যজুড়ে বাতাস, তুষারপাতের সতর্কতা জারি রয়েছে। স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব ইংল্যান্ডের পূর্ব উপকূলজুড়ে বিরল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

পুলিশ জানিয়েছেন, উত্তর আয়ারল্যান্ডে একটি গাছ পড়ে যে শিক্ষক মারা গেছেন তিনি মাঘেরার সেন্ট মেরি প্রাইমারি স্কুলের অধ্যক্ষ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার গাড়িটি গাছের নিচে চাপা পড়লে তিনি নিহত হন।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতভর ঝোড়ো হাওয়ায় যুক্তরাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছপালা ও আবাসিক ভবন। লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সোমবার পর্যন্ত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। অ্যাবারডিন, পার্থ ও ইনভারনেসের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রেখেছে স্কটল্যান্ড কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য ট্রেন সেবাও ব্যাহত হচ্ছে।

স্কটিশ ও সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্ক জানিয়েছে, স্কটল্যান্ডের প্রায় ৮০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। অন্যদিকে ইউকে নর্দান পাওয়ার গ্রিডও ৫৫ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রেখেছে। প্রধানত নর্থাম্বারল্যান্ড, কাউন্টি ডারহাম ও টাইন অ্যান্ড ওয়্যারে বিদ্যুত বিভ্রাট দেখা দিয়েছে। উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031