IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পশ্চিমাদের বাস্তবায়ন করতে হবে’

‘ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পশ্চিমাদের বাস্তবায়ন করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। খবর দ্যা হুরিয়াতের।

এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তিনি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান।

এর আগে সোমবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে ইরানের ওপর অযথা চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এটিতে স্বাক্ষরকারী অন্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

পাঁচ মাস বিরতির পর ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে।

ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031